মালদা

নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক মহিলা,ঘটনাটি গাজোলের

আগুনে পুরে আত্যহত্যা করল এক আদিবাসী মহিলা। ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলমপুর অঞ্চলের মিশন পাড়ায়। মৃতের নাম মাইনো মারডি(৪৮)। জানা যায়, মাইনো মারডি নিত্যদিন নেশায় মগ্ন থাকত। আর গতকাল তার পাড়ার এক ব্যক্তির মৃতদেহ সংস্কার করতে শ্মশানে গিয়েছিল মাইনো মারডি। সেখানে মদ্য পান করে বাড়ি ফিরে দরজা-জানালা বন্ধ করে নেশা গ্রস্থ অবস্থায় শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসীরা তার ঘরে ধোঁয়া লক্ষ্য করে তার ঘরে গিয়ে জলন্ত মৃতদেহ উদ্ধার করে। তারপর গাজোল থানায় জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। বুধবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

        আত্মঘাতীর ছেলে জোসেফ মারডি জানায়, আমি মাঠে গিয়েছিলাম। খবর পেয়ে ছুটে এসে মার জলন্ত মৃতদেহ উদ্ধার করি। তারপর গাজোল থানায় জানায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/s0HThd66j40